বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে চারজন লেখকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
এ বছর কবিতায় কাজী রোজী, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং কথাসাহিত্যে মোহিত কামালের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কবি শঙ্খ ঘোষ, মিসরীয় লেখক-গবেষক মুহসেন আল আরিসি।
