কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে জিরোনাকে ১-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আগেই দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে সেভিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। ফলে কোপা দেল রে’র সেমিফাইনালে এল ক্লাসিকো দেখার স্বাদ পাবে ফুটবলপ্রেমীরা। সেমিফাইনালের প্রথম লেগে ৬ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বার্নাব্যুতে দুই দলের দ্বিতীয় লেগ সেমিফাইনাল হবে ২৭ ফেব্রুয়ারি।
×
