কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬৩ রানে হারিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ করল ইংল্যান্ডকে। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৬ রান তোলে স্বাগতিকরা। জবাবে ২০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড যুবদল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামাল দেন শামিম হোসেন ও মাহমুদুল। দলীয় ১৫৭ রানে মাহমুদুল (৫৭) করে আউট হন। ৭২ রান করা শামিম হোসেন দলীয় ১৮৯ রানে ফেরেন। শেষ দিকে শাহাদাত হোসেনের অপরাজিত ৫১ রানে ভর করে ২৬৬ রান তোলে বাংলাদেশ।জবাবে দলীয় ৯৬ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড যুবদল। পরে এক প্রান্ত আগলে রাখা ওপেনার বেন চার্লসওর্থকে ১১৫ রানে ফেরান আবদুল্লাহ গালিব।
