খাগড়াছড়িতে গুলিতে জেএসএস কর্মী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫ এএম

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রনি ত্রিপুরা (৩২) নামে জনসংহতি সমিতির (জেএসএস) এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পানছড়ি বাজারের শুকতারা আবাসিক হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রনি ত্রিপুরা পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার প্রয়াত মনিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।

পানছড়ি থানার ওসি (তদন্ত) দুলাল হোসেন জানান, পানছড়ি বাজারে শুকতারা আবাসিক হোটেলের সামনেরনিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে রনিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত গ্রুপকে দায়ী করেছে জেএসএস।তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইউপিডিএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত