আফ্রি’র সঙ্গে নতুন মুদ্রায় নাচলেন আসিফ (ভিডিও)

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৭ পিএম

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ইদানীং বিভিন্ন মিউজিক ভিডিওতে নাচতেও দেখা যায়। এবার এই শিল্পী নাচলেন মডেল ও নায়িকা শেলিনা আফ্রি’র সঙ্গে। বৃহস্পতিবার প্রকাশিত এ মিউজিক ভিডিওটি দেখে অনেকেই প্রশংসা করেছেন।

আসিফ  ও সংগীতশিল্পী ডলি সায়ন্তনী প্রথমবার এস এস মাল্টিমিডিয়া হাউসের ইউটিউব চ্যানেল এস এস মিউজিক ক্লাব –এর জন্য গানে কণ্ঠ দিয়েছেন।

 ‘ভালোবাসি জানটা’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মোহম্মদ মিলনের সুরে সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন উদীয়মান তরুণ পরিচালক ওসমান মিরাজ এবং কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ ও বেলাল।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘বিয়ে বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে অনেকে সাধারণত হিন্দি গান বাজায়। আমার বিশ্বাস ‘ভালোবাসি জানটা’এখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ বাজাবেন। মজার ব্যাপার হচ্ছে গানটির ভিডিওতে আমি এবার বেশ কিছু নতুন নাচের মুদ্রা দিয়েছি, যেটা দর্শকদের ভালো লাগবে। তা ছাড়া এস এস মাল্টিমিডিয়া হাউস ও মিরাজের সঙ্গে প্রথম কাজ করলাম। তাদের সঙ্গে কাজ করে আমি আনন্দিত।’

পরিচালক ওসমান মিরাজ বলেন, আসিফ ভাইয়ের গানের ভিডিও নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য এস এস মাল্টিমিডিয়া হাউসের উপদেষ্টা বিলিয়ান বিপু ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আসিফ ভাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তিনি যেমন অসম্ভব ভালো গান করেন, তেমনি খুব ভালো পারফরমেন্স করেন। আশা করছি গান ও ভিডিও দু’টিই দর্শকদের ভালো লাগবে।’ আফরোজা সুলতানা পপির প্রযোজনায় গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিলিয়ান বিপু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত