‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিনেমার রকেট চরিত্রের বাস্তব মডেল ওরিও নামের র্যাকুনটি মারা গেছে। তার বয়স হয়েছিল ১০ বছর।
কমিক বুক সুপারহিরো টিম ফেসবুক পেজে খবরটি জানানো হয়। সেখানে বলা হয়, স্বল্পকালীন অসুস্থতার পর বৃহস্পতিবার ভোরে ওরিও শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
২০১৪ ও ২০১৭ সালে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র দুই পর্বে রকেট চরিত্রটি দেখা যায়। তার হয়ে পর্দায় কণ্ঠ দেন জনপ্রিয় অভিনেতা ব্র্যাডলি কুপার।
ফেসবুকের ওই ঘোষণায় আরও বলা হয়, ওরিও সব র্যাকুনের দূত ছিল। সে ছিল একদম যথাযথ।
মূল কমিক বইয়ে রকেট চরিত্রটি প্রথমবার দেখা যায় ১৯৭৬ সালে। মার্ভেলের ওই চরিত্রের নামটি আসে বিটলসের জনপ্রিয় গান ‘রকি র্যাকুন’ থেকে।
‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও পরবর্তী পর্ব ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ চরিত্রটি রয়েছে। এখানে কণ্ঠ দিয়েছেন ব্র্যাডলি কুপার।
‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ পরিচালনা করেছেন জেমস গান। তার ভাই অভিনেতা সিন গান রকেটের মোশন ক্যাপচার পারফর্ম্যান্স করেন। আর শরীরীভাবে রকেট চরিত্রটি তৈরি হয় ওরিও’র আদলে।
এদিকে পাইপলাইনে রয়েছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র পরবর্তী পর্ব।
ওরিও’র মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে স্মরণ করেছেন।
