ভাষাশহীদ সালামনগরের সড়ক বেহাল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৮ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার ভাষাশহীদ সালামনগর সড়কটি নদীতে আংশিক বিলীন হয়ে গেছে। বর্তমানে সড়কটি জীর্ণ হয়ে পড়েছে। সড়কটি বেহালে এ গ্রামের কয়েক হাজার মানুষ, ভাষাশহীদ সালাম জাদুঘর ও গ্রন্থাগারে আসা দর্শনার্থীদের কষ্টের মধ্যে পড়তে হয়। ভাষাশহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও নানা বিড়ম্বনায় পড়তে হয়। স্থানীয়রা জানান, সালামনগরে প্রায় সাত হাজার জনগণের বসবাস। আশপাশের গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এ ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করে। ২০১৫ সালে সংস্কার হয় সড়কটি। বর্ষা মৌসুম এলেই পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর প্রবল স্রোতে রাস্তার উল্লেখযোগ্য অংশ নদীতে বিলীন হয়ে যায়। রাস্তাটির ভাঙন প্রতিরোধে দুই পাশে দেওয়া হয়েছে বাঁশের খুঁটি। স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে এ কাজ করেছেন। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট বিভাগকে জানালেও সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন,

অতিবৃষ্টির কারণে বর্ষাকালে রাস্ত াটি ভেঙে যায়। যে কারণে মানুষ ভাষাশহীদ আবদুস সালাম জাদুঘরে আসতে পারছে না। ভাষাশহীদ সালামের ছোট ভাই আবদুল করিম জানান, ভাষাশহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে আসার জন্য রাস্তা ছিল, একটি সাইনবোর্ডও ছিল। এখন নদীভাঙনে রাস্তা ভেঙে গেছে। এটি মেরামতে সংশ্লিষ্টরা দুবার উদ্যোগ নিলেও তা হয়নি। রাস্তাটি ফের মেরামতের দাবি জানাচ্ছি। ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
নূরজাহান বেগম জানান, কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। এতে আমাদের শিক্ষক ও ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। ফলে দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। সড়কটি সংস্কার হলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যায়। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে অল্প সময়ে স্বল্প দূরত্বের রাস্তাটি সংস্কার করা যায়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত