ভ্যালেন্টাইনে ন্যান্সি ইভানের ‘গ্রহণ’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৭ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি ও তরুণ কণ্ঠশিল্পী ইভান শেখের গাওয়া ডুয়েট গান ‘গ্রহণ’র ভিডিও। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। ভিডিও নির্মাণ করেছেন রাফসান সানি। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির শ্যুটিং করা হয়েছে। গানটিতে মডেল হয়েছেন অনন্য, সুস্মিতা ও দুর্জয়। কণ্ঠশিল্পী ইভান শেখ বলেন, ‘ন্যান্্সির মতো গুণী শিল্পীর সঙ্গে প্রথম কাজ করেছি। চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। শ্রোতা-দর্শকের ভালো লাগলেই আমার সার্থকতা।’ উল্লেখ্য, ইভান শেখ এর আগে ‘তোর মনে’, ‘চিরসাথী’, ‘অভিমানী’সহ বেশ কিছু গান ও মিউজিক্যাল ফিল্ম উপহার দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত