এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন শেখ বশিরুল ইসলাম। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
শেখ বশিরুল ইসলাম ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে সহকারী শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে ব্যাংকিং-জীবন শুরু করেন। ২০০১ সালে সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগ দেন। এক্সিম ব্যাংকে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত আছেন। বিজ্ঞপ্তি
