বলিউডের এ সময়ের অতি চর্চিত নবাগতদের অন্যতম সারা আলী খান। ২০১৮ সালে কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ দিয়ে নজর কাড়েন।
শুধু সারার অভিনয় দক্ষতা বা সৌন্দর্য নয়, ব্যক্তিগত বিষয়েও কৌতূহল রয়েছে সবার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সারার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি বেশ কিছু জিনিসপত্র গাড়িতে তুলে অন্যত্র কোথাও যাচ্ছেন।
কার্টুনে ভরে বাড়ির নানান জিনিস পত্র, একটি গাছ গাড়িতে তুলছেন। পাশে দাঁড়িয়ে সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছেন বলিউড তারকা সাইফ-অমৃতার মেয়ে।
সেই ছবিটি ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মা অমৃতা সিংয়ের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকছেন সারা? যদিও এ বিষয়ে সঠিক জবাব মেলেনি।
বলিউডের সেলিব্রিটি সন্তানদের এমন অনেকই রয়েছেন ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পর বাড়ি ছেড়ে নিজেদের মতো থাকা শুরু করেছেন। এই তালিকায় আলিয়া ভাট, রণবীর কাপুর, বরুণ ধাওয়ানসহ অনেকেই রয়েছেন।
