পগবার নিষেধাজ্ঞায় খুশি পিএসজি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩২ এএম

নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে মিডফিল্ডার পল পগবাকে পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে খুশি লিগ ওয়ান চ্যাম্পিয়ন শিবির।

ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার প্রথম লেগের লড়াইয়ে ইউনাইটেডকে ২-০ গোলে হারায় পিএসজি। ম্যাচটির শেষ দিকে দানি আলভেসকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়া হন ইউনাইটেডের পগবা। এক ম্যাচের নিষেধাজ্ঞার জন্য ফিরতি লেগের লড়াইয়ে খেলতে পারবেন না ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

প্যারিসে ৬ মার্চ ফিরতি লেগের লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। ওই লড়াইয়ে প্রতিপক্ষের তারকা খেলোয়াড় পগবার অনুপস্থিতি নিয়ে খুশি পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার ড্রাক্সলার।

“আমার কাছে পল ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড়। সে দলের জন্য খুবই গুরুত্বরপূর্ণ খেলোয়াড়। সে দ্বিতীয় লেগে খেলবে না, তাতে আমরা খুশি।”

ইউনাইটেডের মাঠে পিএসজির জয় প্রসঙ্গে ড্রাক্সলার বলেন, “আমি মনে করি তারা খুব ভালো শুরু করেছিল। ম্যাচটা আমাদের জন্য সহজ ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণের চাপ কিছুটা কম ছিল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত