আতেলেতিকো মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ দিয়েগো সিমেওনে। ২০২২ সাল পর্যন্ত মাদ্রিদ শহরের ক্লাবটিতে থাকবেন তিনি।
২০১১ সাল থেকে আতলেতিকোর কোচের দায়িত্ব পালন করছেন সিমেওনে। লা লিগার বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব চালিয়ে যাওয়া কোচ হলেন আর্জেন্টিনার সাবেক এই খেলোয়াড়।
সিমেওনের অধীনে ২০১৪ সালে লা লিগা শিরোপা জিতে আতলেতিকো। দুইবার জিতে ইউরোপা লিগ। চলতি মৌসুমে দারুণ বেশ ভালো খেলছে ক্লাবটি। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আছে তারা।
এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয়স্থানে আছে আতলেতিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৩ ম্যাচে ৫১।
সিমেওনের অধীনে চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখাচ্ছে আতলেতিকো। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে ২০১৩ ও ২০১৬ সালে রানার্স-আপ হয় তারা। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে দুইবারই হারে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে।
আতলেতিকোর হয়ে দায়িত্ব পালন করে তিনবার লা লিগার সেরা কোচ নির্বাচিত হন সিমেওনে।
