কুষ্টিয়ায় ৩ ঘণ্টা ট্রেন বিকল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩ পিএম

রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পানির ট্যাংক ফুটো হওয়ায় পানিস্বল্পতায় ট্রেন বিকল হয়ে পড়ে কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশনে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত  স্টেশনে ট্রেনটি অচল থাকায় যাত্রীরা পড়ে দুর্ভোগের মুখে।পোড়াদহ রেলওয়ে জংসনের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, সকালে ট্রেনের ইঞ্জিনের পানির ট্যাংক ফুটো হয়ে যায়। ট্রেনটি পোড়াদহ স্টেশনে পৌঁছানোর পর চলার অনুপযোগী হয়ে পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের ইঞ্জিন বদল করে সাড়ে ৩ ঘণ্টা পর সেটি চলার উপযোগী হলে রাজবাড়ী অভিমুখে ছেড়ে যায়।এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিও প্রায় ৩ ঘণ্টা আটকে থাকায় ভোগান্তির অভিযোগ করেন যাত্রীরা। ফরিদপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন এস এম জসিম উদ্দিন। তিনি অভিযোগ করেন, ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি না থাকায় এ দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত