গোপনে আংটি বদল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৪ পিএম

বলিউডের চলতি প্রজন্মের লাভ বার্ড টাইগার শ্রফ ও দিশা পাটানি। লুকিয়ে আংটি বদল করলেও বেশি দিন গোপন রাখতে পারেননি। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে তাদের ইনস্টাগ্রামের ছবি।

সম্প্রতি দিশা ও টাইগার একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে দুজনের আঙুলে দুটি আংটি।

ছবির ক্যাপশনে দিশা লেখেন, “কোনো একজনের কাছ থেকে প্রশ্ন এল আমি হ্যাঁ বলেছি।” অন্যদিকে টাইগারের ক্যাপশন, “আমাকে নিয়ে নেওয়া হয়েছে।”

ওই ছবি ও ক্যাপশন থেকেই শুরু জল্পনা-কল্পনার। অনেকেই মনে করছেন বিয়ের প্রথম ধাপ সেরে ফেলেছেন এই জুটি।

টাইগার ও দিশার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষা বলিউডে। এর যথেষ্ট কারণও রয়েছে। বিভিন্ন জায়গার একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছেন তারা। কখনো উইকেন্ড ডিনারে, বা কখনো বিয়ের অনুষ্ঠান, একসঙ্গে দেখা মিলেছে টাইগার ও দিশার। কাজেই গুঞ্জন উসকে দিয়েছে সেই সব অন্তরঙ্গ ছবি। স্বাভাবিকভাবেই সদ্য প্রকাশ্যে আসা ছবি ঘিরে চলছে জোর জল্পনা। 

বর্তমানে বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত টাইগার। এর মধ্যে আছে স্টুডেন্ট অব দ্য ইয়ার, বাগি থ্রি ও রাম্বোর ভারতীয় সংস্করণ। অন্যদিকে দিশা পাটানির পরের ছবি ‘ভারত’। ৫ জুন মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় আরও আছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার ও নোরা ফাতেহি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত