মায়ের কারণে ৯/১১ হামলা থেকে রক্ষা পান মাইকেল জ্যাকসন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩১ পিএম

জেরমাইন জ্যাকসন প্রকাশ করেছেন ভাই মাইকেল জ্যাকসনের জীবনী ‘ইউ আর নট অ্যালোন মাইকেল: থ্রু আ ব্রাদার্স আইজ’। সেখানে জানা যায় ২০০১ সালে ৯ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার হামলা থেকে কীভাবে বেঁচে যান এ পপ আইকন।

জেরমাইন জানান, মায়ের কারণে বেঁচে যান মাইকেল জ্যাকসন। ৯/১১-এ বিশ্ব বাণিজ্য কেন্দ্রে তার বৈঠক ছিল।

ওই দিন দুটি বিমান এসে ধাক্কা মারে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দুটি টাওয়ারে। আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে। চোখের সামনে ভেঙে পড়ে বিশ্ববাণিজ্য কেন্দ্র। এ জঙ্গি হামলায় নিহত হন ৩০০০ হাজার মানুষ। তাদের একজন হতে পারতেন মাইকেল জ্যাকসনও।

জেরমাইন লেখেন, হামলার দিন বিশ্ব বাণিজ্য কেন্দ্রে জ্যাকসনের একটি বৈঠক ছিল। কিন্তু তার আগের রাতে ঘুমাতে যেতে দেরি করে ফেলেন মাইকেল। রাতে মা ক্যাথরিনের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন তিনি। ফলে বিছানায় যেতে অনেক রাত হয়ে যায়। এ কারণে সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেননি। যেতে পারেননি ওই বৈঠকে। যা তাকে বাঁচিয়ে দেয়।

হামলার খবর পাওয়ার পরই মাইকেল মাকে ফোন করেন, “মা আমি ভালো আছি। গত রাতে তোমার সঙ্গে এতক্ষণ কথা বলেছি যে সকালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বৈঠকে যেতে পারিনি।”

ওই ঘটনার ৮ বছর পর ৫০ বছর বয়সে মারা যান মাইকেল জ্যাকসন। আর জীবনীটি প্রকাশ হয় টুইন টাওয়ার হামলার এক দশক পর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত