প্রযুক্তি পণ্যের শুভেচ্ছা দূত হলেন ঐশী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৫ পিএম

‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা-২০১৮’-এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী এখন পুরোদমে ব্যস্ত সময় পার করছেন। মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, মডেল শুটে অংশ নিতে নিতে এবার তিনি হয়ে গেলে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত।

ভালোবাসা দিবসে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে এ দিন থেকে পথচলা শুরু করলেন ঐশী।

দেশ রূপান্তরকে ঐশী বলেন, ‘আমার অনেক ভালো লাগছে যে একটি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এরপর থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে, প্রোডাক্টের প্রচারণায় কাজ করব।’

image

এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রেও মিস বাংলাদেশ খ্যাত ঐশীকে দেখা যেতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্ট প্রাঙ্গণে ভ্যালেনটাইনস ডে উদ্‌যাপনের এক জমকালো অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী’র নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত