সামাজিক নিরাপত্তা রক্ষার্থে নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করার দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ)। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। বক্তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরে নির্মাণ শিল্পের সঙ্গে প্রায় ৪০ লাখ শ্রমিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে জড়িত। তারা সরকারি-বেসরকারি, ব্যক্তিমালিকানাধীন স্থাপনা গড়ে তুলছেন। সেখান থেকে সামান্য অর্থ সরকারি উদ্যোগে সংগ্রহ এবং অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা আজ সময়ের দাবি। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য শহিদ, রাজিব প্রমুখ।
×
