হালেপকে হারালেন এলিস মার্টেনস

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৯ এএম

বেলজিয়ামের এলিস মার্টেনস কাতার ওপেনের ফাইনালে ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন সিমোনা হালেপকে। ম্যাচের শেষদিকে ডান পায়ের ব্যথার কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় হালেপকে। ২০১৪ সালে কাতার ওপেন জিতেছিলেন এ রোমানিয়ান। হারের পর বলছিলেন, ‘সত্যি বলতে কি, আমি এই সুন্দর ট্রফিটি জিততে চেয়েছিলাম। কিন্তু এলিসের এটি প্রাপ্য ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত