পুঁজিবাজারে ৭০ শতাংশ শেয়ারের দরপতন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩ এএম

টানা তিন সপ্তাহ ধরে পুঁজিবাজারে দরপতন চলছে। এরই ধারাবাহিকতায় গতকালও আর্থিক খাতের শেয়ারের দরপতনে মূল্যসূচক কমেছে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেনাবেচা হওয়া প্রায় ৭০ শতাংশ সিকিউরিটিজের দর কমায় প্রধান মূল্যসূচকটি কমেছে ৫১ পয়েন্ট। এ নিয়ে গত তিন সপ্তাহে ডিএসইর এ সূচকটি ২২৬ পয়েন্ট কমেছে। তবে দরপতন হলেও কেনাবেচার পরিমাণ বেড়েছে।

পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই পুঁজিবাজারে দরপতনের ধারা লক্ষ করা যায়, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে। মূলত ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক খাত, বীমা, বস্ত্র, ফার্মাসিউটিক্যালস ও টেলিযোগাযোগ খাতের দরপতনে ডিএসইর সব ধরনের সূচক কমেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ইন্স্যুরেন্স খাতের শেয়ার দর। গতকাল এ খাতের ৪৭টির মধ্যে ৪১টির দরই কমেছে।

গতকাল ডিএসইতে কেনাবেচা হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২৪টির দর কমেছে। সিমেন্ট খাতের ৭টির মধ্যে ৫টি, ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৭টি, জ¦ালানি খাতের ২৩টির মধ্যে ১৩টি, ফার্মার ৩১ কোম্পানির মধ্যে ২৪টি, বস্ত্র খাতের ৫৩ কোম্পানির মধ্যে ৪৩টি ও টেলিযোগাযোগ খাতের দুই কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে  ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫১ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫৭২৪ দশমিক ৫২ পয়েন্টে নেমেছে।

এদিকে ডিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমলেও লেনদেন আগের দিনের চেয়ে ১৬৬ কোটি টাকা বেড়েছে। গতকাল ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৪৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ৎটির। গতকাল ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : ইমাম বাটন, সাভার রিফ্রেক্টরিজ,  সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, প্রভাতি ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, বিডি অটোকারস্ ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো : ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, বিএসসিসিএল, পেনিনসুলা চিটাগাং, আলিফ ইন্ডাঃ, প্যারামাউন্ট টেক্সটাটাল, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, সুহৃদ ইন্ডা. ও এমএল ডাইং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : পেনিনসুলা চিটাগাং, এস আলম কোল্ড রোল্ড, আইসিবি সোনালি ১ম মি. ফা., কেডিএস এক্সেসরিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সামিট এলায়েন্স, বসুন্ধরা পেপার, গ্রীন ডেল্টা মি. ফা., এসইবিএল ফার্স্ট মি. ফা. ও প্রিমিয়ার সিমেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত