স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং প্রধান সাব্বির আহমেদ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৬ এএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন সাব্বির আহমেদ। এর আগে তিনি ভিয়েতনামে এইচএসবিসির রিটেইল ব্যাংকিং ও ওয়েলথ ম্যানেজমেন্টের কান্ট্রি হেড পদে কর্মরত ছিলেন। সাব্বির এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ওই সময় তিনি ম্যান্ড ইলেকট্রনিক ব্যাংকিং সেন্টারের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সম্প্রসারণ, ক্লায়েন্ট সেন্টার রূপান্তরসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত