যুক্তরাষ্ট্রকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭ এএম

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী গত রবিবার ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর টেকভ্যালিতে অনাবাসী বাংলাদেশি কমিউনিটি (এনআরবি), বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের সিনিয়র এক্সিকিউটিভ ও উদ্যোক্তা প্রতিষ্ঠান সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

পলক বলেন বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। এ সুযোগ কাজে লাগাতে আমেরিকাসহ বিদেশি আইটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত