ফার্মেসিতে মিলল কোটি টাকার সরকারি ওষুধ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ এএম

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেটের রয়েল মেডিকেল হল ও নরসিংদী ফার্মা নামের দুই ফার্মেসি থেকে বিনামূল্যের সরকারি ওষুধ ও ক্যানসারের নকল ওষুধ উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, এর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ফার্মেসি দুটিকে সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-২ ও ওষুধ প্রশাসনের সদস্যদের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত