মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০১ এএম

কুমিল্লায় অপহরণের পর ৮ লাখ টাকা মুক্তিপণ না পাওয়ায় আলী আব্বাস তৌহিদ নামে নবম শ্রেণির এক ছাত্রকে হত্যা করা হয়েছে। গত রবিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকা থেকে ওই ছাত্রকে অপহরণ করা হয়। গতকাল সোমবার বিকেলে অপহরণকারীদের দেওয়া তথ্যমতে উপজেলার গন্ধমতি এলাকা থেকে তৌহিদের বালুচাপা লাশ উদ্ধার করে পুলিশ। সদর দক্ষিণ থানার এসআই নাজমুল হাসান জানান, কোটবাড়ির পার্শ্ববর্তী সালমানপুর গ্রামের আবু মুছার ছেলে আলী আব্বাস তৌহিদ গত রবিবার রাতে ভগ্নিপতির বাসা থেকে ফেরার পথে অপহৃত হয়। এ সময় অপহরণকারীরা ওই স্কুলছাত্রের পরিবারের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সময়মতো চাহিদা অনুযায়ী চাঁদার টাকা পরিশোধ না করায় অপহরণকারীরা তৌহিদকে কোটবাড়ির গন্ধমতি পাহাড়ি এলাকায় নিয়ে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখে।

সদর দক্ষিণ থানার ওসি মামুন অর রশীদ জানান, গতকাল সোমবার সকালে পরিবারের পক্ষ থেকে কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্তে নামে। পরে দুপুরে অপহরণকারীদের মোবাইলে যোগাযোগ করা হলে তারা কুমিল্লা শহরের সাত্তারখান কমপ্লেক্সে এসে টাকা দিতে বলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত