১৫ সেবা নিয়ে বিডার ওএসএস চালু রবিবার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪২ পিএম

১৫টি সেবা নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি ওয়ানস্টপ সার্ভিস সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ-বিডা। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা গাজী শরীফা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত ১৫টি সেবা সংশ্লিষ্ট শাখাকে অনলাইনে দিতে বলা হয়েছে। ওইদিন থেকে এসব সেবা প্রচলিত পদ্ধতিতে দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার কথাও বলেছেন তিনি।

সেবাগুলোর মধ্যে রয়েছে নতুন ভিসার সুপারিশ, ভিসা সংশোধনের সুপারিশ, ভিসা অন অ্যারাইভাল দেওয়া, নতুন ওয়ার্ক পারমিট দেওয়া ও বাতিল করা, ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো, নতুন অফিসের অনুমোদন, অফিসের অনুমোদন সম্প্রসারণ, বাতিল ও সংশোধন করা, নতুন প্রকল্প অনুমোদন, নতুন রেমিটেন্স সেবা ও পেমেন্ট গেটওয়ে সুবিধা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত