সিধুর পাশে দাঁড়ানোয় কপিলকে বয়কটের দাবি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২০ পিএম

বড়সড় ঝামেলায় পড়ল ‘দ্য কপিল শর্মা শো’। কাশ্মীরে সেনা হত্যা নিয়ে মন্তব্য করে তোপের মুখ পড়েছিলেন অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ নবজ্যোৎ সিং সিধু। তার পাশে দাঁড়ানোয় বয়কটের দাবি উঠেছে কপিল শর্মা বিরুদ্ধেও।

সিধু সোশ্যাল মিডিয়ায় বলেন, একটা জঙ্গি হামলার পেছনে গোটা পাকিস্তানকে দায়ী করে লাভ নেই। পাশাপাশি জঙ্গি হামলার পেছনে পাকিস্তান ঠিক কতটা দায়ী তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

এই মন্তব্যেই পরই সিধুর বিরুদ্ধে বিক্ষোভের ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়াতেও আক্রমণ করা হয়। সনি টেলিভিশন কর্তৃপক্ষ সিধুকে শো থেকে বের করে দেন।

এবার সিধুকে শো থেকে বের করে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে এবার ফের বিতর্ক তৈরি করলেন কপিল শর্মা। সোশ্যাল মিডিয়ায় তাকে বয়কট করার দাবি জানিয়েছে অনেকে।

কপিল বলেন, “এটা খুবই ছোট একটা ঘটনা। এর জন্য নবজ্যোৎ সিং সিধুকে বয়কট করে কোনো সমস্যার চিরস্থায়ী সমাধান হওয়া সম্ভব নয়। আমাদের স্থায়ী সমাধান খোঁজা উচিত।”

এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বয়কট কপিল শর্মা’ হ্যাশট্যাগ। তবে এ বিষয়ে কপিল কোন প্রতিক্রিয়া জানাননি।

এর আগে কপিলের সদাচরণের কারণে জনপ্রিয় অনুষ্ঠানটি কয়েকবার বন্ধ হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত