প্রেমিক বাছাইয়ে সারাকে সতর্ক করলেন কারিনা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০১ পিএম

সৎমেয়ে সারা আলী খানের সঙ্গে কারিনা কাপুর খানের সম্পর্ক বেশ আন্তরিক ও খোলামেলা। এবার তিনি বলিউডের নবাগত নায়িকাকে প্রেমিক বাছাইয়ে সতর্ক করলেন।

কিছুদিন আগে সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলী খানের পাশে বসে সারা জানান, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান।

সে বিষয়ে কার্তিক বা সারার পরিবারের কারো মত জানা না গেলেও, সারা যে সুশান্তের সঙ্গী হতে পারবেন না, সে নিয়ে মতামত দিলেন কারিনা কাপুর। তবে, সেই অর্থে কোনো নিষেধাজ্ঞা আকারে নয়, আকারে-ইঙ্গিতে।

সম্প্রতি একটি চ্যাট শো-এ হাজির ছিলেন কারিনা ও তার প্রিয় বন্ধু অমৃতা আরোরা খান। সেই অনুষ্ঠানে সারার প্রেম বিষয়ে কারিনাকে প্রশ্ন করেন অমৃতা। তিনি জানতে চান, “ডেটিংয়ের কোন পরামর্শ সারাকে দাও?” উত্তরে হেসে কারিনা বলেন, “জীবনের প্রথম ছবির হিরোর সঙ্গে ডেট না করার সাজেশন দিয়েছি।”

অভিষেক সিনেমা ‘কেদারনাথ’-এ সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছিলেন সারা। অর্থাৎ সুশান্তের সঙ্গে ডেট না করার পরামর্শই দিয়েছেন কারিনা।

বেশ কিছু দিন ধরেই সুশান্ত-সারার ব্যক্তিগত রসায়ন নিয়ে কথা হচ্ছে বলিউডে। সেই সময় প্রকাশ্যে সারাকে সাবধান করে দিলেন কারিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত