নতুন নামে ‘জামায়াত’ ও ‘ইসলামী’ থাকছে না

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন সংগঠনে ‘জামায়াত’ বা ‘ইসলাম’ কোনটি থাকছে না। নতুন প্ল্যাটফর্ম নিয়ে করা পাঁচ সদস্যের বিশেষ কমিটি এ রকম সিদ্ধান্ত নিয়েছে।

দলের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সভায় এই আলোচনা হয়। তারা নতুন সংগঠনের বাংলাদেশ শব্দ যুক্ত রাখতে চান।

বিশেষ কমিটি এরই মধ্যে বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টি, প্রোগ্রেস পার্টিসহ এ ধরনের ১০টি নাম নির্ধারণ করেছে।

এ বিষয়ে জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, “নানা কারণে আমরা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারছি না। এ ছাড়া মুক্তিযুদ্ধের কারণে নতুন প্রজন্মের কাছে দায়বদ্ধতা আছে। তাই আলাদা দল বা প্ল্যাটফর্মে চিন্তা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে।”

তিনি আরও বলেন, “এই পার্টির মূল লক্ষ্য থাকবে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। নতুন চিন্তা এসেছে যে, রাজনীতি আর দাওয়াত বা রাজনীতি এবং প্রচারকে আলাদা করা।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত