সৌমিত্রের বায়োপিক পরিচালনা করছেন পরমব্রত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৮ পিএম

ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে বায়োপিক বেশ জনপ্রিয় উঠেছে। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম।

সত্যজিৎ রায়ের একাধিক সিনেমার এ অভিনেতাকে নিয়ে বায়োপিক তৈরির উদ্যোগ নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিই পরিচালনা করবেন। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।

এদিকে সৌমিত্র বায়োপিকের কথা স্বীকার করেছেন। সঙ্গে যোগ করেন, এ ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি।

সর্বশেষ দুর্গা পূজায় মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’। ভাওয়াল সন্ন্যাসীর গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি। এরপর আবারও তিনি বায়োপিক তৈরির দিকেই মন দিয়েছেন।

এবার তার ক্যামেরায় উঠে আসবে গুমনামি বাবার গল্প। শুধু সৃজিতই নয়, অনিকেত চট্টোপাধ্যায় ও অঞ্জন দত্তও মন দিয়েছেন বায়োপিকের দিকেই।

অনিকেত চট্টোপাধ্যায় ছবি বানাতে চলেছেন পদ্মশ্রী সুভাষিণী মিস্ত্রিকে নিয়ে। তার জীবনসংগ্রাম নিয়ে তৈরি হবে ছবিটি। যদিও ছবির নাম এখনো তৈরি হয়নি। অঞ্জন দত্ত ছবি বানাচ্ছেন বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশকে নিয়ে ‘অপারেশন রাইটার্স’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত