ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ‘চান’ তারেক রহমান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৮ এএম

দাবি না মানলেও আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। আজ শুক্রবার ডাকসু নির্বাচনের জন্য প্যানেল নির্ধারণ করা হতে পারে। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ম্যারাথন বৈঠকে এ সিদ্ধান্ত দেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন ছাত্রদলের একাধিক নেতা। তবে রাতেই ডাকসু নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, তারা ছাত্রদলের নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন।  আলোচনা করেছেন। দাবি আদায়ে আন্দোলন চলবে। তাছাড়া ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে নেই। ছাত্রদলের নেতাকর্মীরা আগে ক্যাম্পাসমুখী হোক। তারপর সময় হলে ডাকসু নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নেতারা জানান, বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠকে স্কাইপেতে সংযুক্ত ছিলেন তারেক রহমান। প্রথমে বর্তমান ছাত্রদল নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। পরে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত