কেলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৫ পিএম

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী রবার্ট কেলির বিরুদ্ধে একাধিক নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। এর মধ্যে দুজন বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটিতে সংবাদ সম্মেলন করে নিজেদের ‘তিক্ত অভিজ্ঞতা’র কথা বলেন।

৪০ বছর বয়সী লেট্রিয়েজ স্ক্যাফ এবং ৩৯ বছর বয়সী রোচেলে ওয়াশিংটন দাবি করেন, যখন তারা অপ্রাপ্ত বয়স্ক ছিলেন, তখন এক কনসার্টে তাদের যৌন নির্যাতন করেন কেলি। সেটা ১৯৯৫/১৯৯৬ সালের কথা।

স্ক্যাফ বলেন, ‘অন্যদের দেখে উৎসাহিত হয়ে আমি এখন মুখ খুলতে পারছি। সবার এভাবে এগিয়ে আসা উচিত।’

ওয়াশিংটন বলেন, ‘আমি ভুক্তভোগীদের জানাতে চাই এটা তাদের দোষ না।’

দুই নারী জানান, তখন তাদের বয়স ১৫ থেকে ১৬ বছর ছিল। কনসার্টের সময় তারা কেলির সঙ্গে দেখা করতে যান। দুজনকে তিনি দেখা করতে হোটেলে যেতে বলেন।

অল্প বয়স থাকায় তারা সেদিন তারকার সঙ্গে দেখা করতে হোটেলে যান। হঠাৎ কেলির এক নিরাপত্তাকর্মী তাদের ড্রেস খুলতে বলেন। এরপর নগ্ন অবস্থায় কেলি রুমে ঢুকে দুজনকে অশালীন প্রস্তাব দেন। দুজনকে সেদিন ড্রাগ খাইয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে কেলি ধর্ষণ করেন।

কেলি এই ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি। তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলে শুক্রবার নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

দুই নারীর অভিযোগের পর আরও অনেকেই কেলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

কেলির এক প্রতিনিধি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, এটা গায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত