ওজন কেন কমে না

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬ পিএম

ওজন কমাতে কত কিছুই না করা হয়। হাঁটা, ব্যায়াম, নিয়ম মেনে খাওয়া-দাওয়া সবই করছেন। তার পরও ওজন যেন কমছে না কিছুতেই। তবে এর পেছনেও রয়েছে বেশ কিছু কারণ, যার জন্য আপনার ওজন নাও কমতে পারে।

থাইরয়েড : শরীরের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি থাইরয়েড। এটি মানুষের গলার সামনে অবস্থিত। এখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এই হরমোন শরীরের সব রেচন প্রক্রিয়ায় সাহায্য করে। শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গেলে বিভিন্ন সমস্যা হয়। স্বাস্থ্যকর রুটিন মেনে চলা সত্ত্বেও এই হরমোনের মাত্রা কমে গেলে ওজন বেড়ে যায়।

মানসিক চাপ : মানসিক চাপ আর স্থূলতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে রয়েছে। যখন মানসিক চাপ থাকে, তখন শরীর এক ধরনের হরমোন নিঃসরণ করে, যার নাম কর্টিসল। একে স্ট্রেস হরমোনও বলা হয়। এই হরমোন ওজন কমাতে বাধা দেয়। কর্টিসল রক্তের চিনিকে চর্বিতে পরিণত করে দেহে জমা রাখে। তাই যারা মানসিক চাপে ভোগেন, অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তাদের ওজন বৃদ্ধি পায়।

অনিয়মিত ঘুম : সুস্থতার জন্য অন্তত টানা আট ঘণ্টার ঘুম জরুরি। তবে যদি কোনো এক রাতে কম ঘুমান তবে কিন্তু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এটা যদি নিয়মিতই হতে থাকে, তবে কিন্তু ওজন বাড়তে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কম স্থূলতার অন্যতম কারণ হচ্ছে কম ঘুম।কারণ আমাদের শরীরে এক ধরনের হরমোন রয়েছে, যার নাম লেপটিন। এই হরমোন জানান দেয় পেট ভরা আছে কি না। কম ঘুমালে এই হরমোনের মাত্রা কমে যায়। এতে ক্ষুধা লাগে বেশি। বেড়ে যায় খাওয়ার পরিমাণ।

ক্যালরি সম্পর্কে ধারণা : অনেকেরই ক্যালরি সম্পর্কে কোনো ধারণা নেই। ছোট্ট এক টুকরো খাবারেও যে অনেক ক্যালরি

থাকতে পারে, সেটা অনেকেই জানি না।  তাই বেড়ে যায় ওজন। আর মনে মনে ভাবলেন খেলাম তো মাত্র এইটুকু। আর তাতেই ওজন বেড়ে গেল! তাই একটু সচেতন হয়ে খাবারের ক্যালরি সম্পর্কে জেনে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন গবেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত