পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন শেষ আজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১২ এএম

পূবালী ব্যাংকের দুদিনব্যাপী বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন চলছে। দুদিনব্যাপী এই সম্মেলন আজ রবিবার শেষ হবে। গতকাল শনিবার সিলেটে দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে গ্রাহকদের উন্নত সেবা দিয়ে ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, পরিচালক মঞ্জুরুর রহমান,

ফাহিম আহমদ ফারুক চৌধুরী,  কবিরুজ্জামান ইয়াকুব,  রুমানা শরীফ, আরিফ এ চৌধুরী ও আসিফ এ চৌধুরী, ব্যাংকের সাবেক পরিচালক শফি আহমদ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত