শচীনকে দেশদ্রোহী বললেন ভারতীয় সাংবাদিক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৬ পিএম

শচীন টেন্ডুলকার ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। ভারতীয়রা তাকে ডাকেন ‘ক্রিকেট ঈশ্বর’ বলে। পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন।’ কিন্তু সেই টেন্ডুলকারকেই কিনা ভারতীয় এক সাংবাদিক টেলিভিশন অনুষ্ঠানে বললেন ‘দেশদ্রোহী।’

ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামী শচীনকে নিজের উপস্থাপিত টিভি অনুষ্ঠানে ‘দেশদ্রোহী’ বলে উল্লেখ করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়।

ক’দিন আগে কাশ্মীরের পুলওয়ামায় ঘটে যাওয়া জঙ্গি মামলার ঘটনার আঁচ এসে লেগেছে ভারত-পাকিস্তানের ক্রীড়াঙ্গনেও। বিশেষকরে ক্রিকেটাঙ্গনে এই ইস্যুতে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা চলছে।

জঙ্গি হামলায় ভারতের ৪৯জন আধাসামরিক জওয়ান নিহত হয়। যার দায় স্বীকার করে নেয় পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ।

এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে কোরো রকম ক্রীড়া সম্পর্ক রাখার বিপক্ষে সৌরভ গাঙ্গুলী, হরভজন সিংসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কটের পক্ষেও তারা।

এই জায়গাটায় ব্যতিক্রম শচীন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কার। দুজনই পাকিস্তানকে এমনি এমনি পয়েন্ট দেওয়ার পক্ষে হন। এই প্রসঙ্গটিই নিজের টক শতে টেনে এনেছিলেন অর্ণব গোস্বামী। অতিথি হিসেবে যেখানে ছিলেন আশুতোষ ও সুধাংশু কুলকার্নি।

যেখানে অর্ণব গোস্বামী গাভাস্কার ও শচীনের মতামতের কড়া সমালোচনা করছিলেন। একপর্যায়ে তো দেশদ্রোহীই বলে ফেলেন টেন্ডুলকারকে। অতিথি দুজনই অবশ্য এতে চটে যান সঙ্গে সঙ্গে। তীব্র প্রতিবাদ জানান অর্ণব গোস্বামীর বক্তব্যের। শচীনকে কোনো ভাবেই যে দেশদ্রোহী বলার যোগ্যতা রাখেন না তিনি সেটি বলে যান। একপর্যায়ে অনুষ্ঠান ছেড়ে চলেও যান অতিথি দুজন। পরে টুইট করেও তা জানিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত