সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মরহুম দরবেশ আলীর স্ত্রী মন্নুজান সালেহা (৮৫) গত ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল রবিবার নলতা শরীফে তাকে সমাহিত করা হয়।
মিসেস সালেহা ১৯৩৫ সালের ২১ মার্চ সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার (র.) আহ্বানে ১৯৫০ সালে দরবেশ আলী নলতা হাইস্কুলে যোগদান করেন। মিসেস সালেহা ছিলেন নলতা হাইস্কুলের সহস্র শিক্ষার্থীর মমতাময়ী বিদ্যামাতা। শেষ বয়সে তিনি তার সমগ্র বসতভিটা জুড়ে আহ্ছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল হাইস্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি দীর্ঘদিন নলতা আহ্ছানিয়া মহিলা মিশনের সাধারণ সম্পাদক ছিলেন।
