অস্কারের মঞ্চে কুপার-গাগার অন্তরঙ্গতা নিয়ে ‘ফিসফাস’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৫ পিএম

দর্শকসারিতে নিজের বান্ধবী। আছে পরিবারের লোকজনও। ব্র্যাডলি কুপারের তাতে ‘থোড়াই কেয়ার’। কিছুদিন আগে হবু বরকে ছেড়ে আসা লেডি গাগার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যেভাবে পারফর্ম করলেন, তাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার একদম ‘থ’ মেরে যাওয়ার অবস্থা।

গাগার সঙ্গে কুপারের সম্পর্ক নিয়ে বেশ আগে থেকেই গুঞ্জন আছে। এবার সেটি ডালপালা মেলল। মিরর জানিয়েছে, দুজনের গানের পর থিয়েটারে উপস্থিত দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জমে ওঠে আলোচনা। কুপারের বান্ধবী ইরিনা শায়েকের দিকে বারবার তাক করা হয় ক্যামেরা। ওই সময় তিনি যেভাবে তাকিয়ে ছিলেন তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হাস্যরস।

একজন টুইট করেছেন, ‘কুপারের বান্ধবীর জন্য আমার খুব খারাপ লাগছে। মনে হয়েছে কুপার শায়েককে ছেড়ে গাগাকে চব্বিশ ঘণ্টা চুমু খান।’

একধাপ বাড়িয়ে আরেক জনের মন্তব্য, ‘আমরা যা দেখলাম তা বিশ্বাসই করতে পারছি না। গাগা যেন গর্ভবতী হয়ে পড়েছেন।’

গাগার সঙ্গে কুপারকে বেশি ঘনিষ্ঠ দেখা যায় পিয়ানোর কাছের একটি দৃশ্যে। টুলের ওপর বসা গাগাকে তিনি বাহুডোরে বেঁধে ফেলেন।

নিজের এজেন্ট ক্রিস্টিয়ান কারিনোর বাগ্‌দত্তা ছিলেন মার্কিন সংগীতশিল্পী গাগা। চলতি সপ্তাহে তাদের বিচ্ছেদ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত