স্মার্টফোন মানেই ডুয়েল ক্যামেরা, ভোক্তারাও এতে অভ্যস্ত। তবে এই চিন্তার অবসান ঘটছে এবার। স্মার্টফোনে চমকে দিতে যাচ্ছে নোকিয়া। নতুন নোকিয়া নাইন ফোনে থাকছে পাঁচটি ক্যামেরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, রবিবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফাইভ রেয়ার ক্যামেরা লেন্সের এ স্মার্টফোন আত্মপ্রকাশ ঘটে।
নোকিয়ার চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস বলেন, ঐতিহ্যের উদ্ভাবনের যাত্রায় আজ আমাদের শক্তিশালী এক পদক্ষেপ শুরু হল। সেটি হচ্ছে নোকিয়া নাইন পিউরভিউর অভাবনীয় সৃষ্টি।
তিনি জানান, সিঙ্গেল ল্যান্স ক্যামেরা থেকে এই ফোনের ক্যামেরা দিয়ে ১০ গুণ বেশি আলোর সুবিধা পাওয়া যাবে ছবি তুলতে। আনকম্প্রেসড ফরম্যাটে ছবি তোলা যাবে এ ফোন দিয়ে। নিজ থেকেই ছবি ফরম্যাট আর এডিট করে নিতে সক্ষম এটি।
অন্যান্য স্মার্টফোনের মতো সবধরনের ফিচারই থাকবে নোকিয়া নাইনে। তবে সঙ্গে যুক্ত করা হয়েছে গুগল অ্যাসিস্টেন্ট বাটন, এটির মাধ্যমে ভয়েস দিয়ে স্মার্টফোনটি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া আছে ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ইতোমধ্যে বাজারে চলে এসেছে ফোনটি। যার দাম পড়ছে ৬৯৯ ডলার।
