৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

সেরা বিভাগ ‘গ্রিন বুক’ ও ‘রোমা’র দখলে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০২ পিএম

গত ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি ভোর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর। প্রধান শাখাগুলোর বিজয়ীদের তালিকায় বেশ চমক ছিল। যার মধ্যে একটি হলো এবার কোনো নির্দিষ্ট উপস্থাপক ছিলেন না পুরো অনুষ্ঠানে। বিশেষ করে সেরা চলচ্চিত্র বিভাগে ‘গ্রিন বুক’-এর জয় অনেকটাই চমক। কারণ এবারের অন্য পুরস্কারের আসরে বাজিমাত করেছে ‘রোমা’ ও ‘দ্য ফেভারিট’। সেরা সিনেমা না হতে পারলেও সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতেছে আলফাঁসো কুয়েরাঁ আলফনসো কুরোন পরিচালিত মেক্সিকোর ছবি ‘রোমা’ এবং এই ছবিটির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলফাঁসো কুয়েরাঁ। ‘দ্য ফেভারিট’কে অবশ্য একেবারেই খালি হাতে ফিরতে হয়েছে।

সেরা চিত্রনাট্যের পুরস্কারও এই ছবির ঝুলিতে। এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। ‘বোহেমিয়ান রাপসোডি’ চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। ছবিটিতে রামি একজন গায়ক, যার মুখশ্রী কুৎসিত। এই চরিত্রটি তাকে গোল্ডেন গ্লোবও এনে দিয়েছে। সেরা অভিনেত্রী শাখায় শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘দ্য ওয়াইফ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা গ্লেন ক্লোজ। তাকে অবশ্য গোল্ডেন গ্লোব পেয়েই এবার সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে শেষ হাসিটি হাসলেন অলিভিয়া কোলম্যান। কারণ ‘দ্য ফেভারিট’ ছবির জন্য তিনিই জিতে নিলেন সেরা অভিনেত্রীর অস্কার। ওরগোস ল্যানথিমোস পরিচালিত ‘দ্য ফেভারিট’ আঠারো শতকের কাহিনী অবলম্বনে নির্মিত।

সেরা পার্শ্ব-অভিনেত্রীর খেতাব জিতেছেন রেজিনা কিং। ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। ‘গ্রিন বুক’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন মাহেরশালা আলি। রোজিনা কিং ও মাহেরশালা আলি এ বছরের হেন অ্যাওয়ার্ড নেই, যা পাননি। তাই ধারণাই করা হচ্ছিল তারা অস্কারেও বাজিমাত করবেন। ‘এ স্টার ইজ বর্ন’ ছবির পরিচালক ও অভিনেতা ব্র্যাডলি কুপার গুরুত্বপূর্ণ একাধিক বিভাগে মনোনয়ন পেলেও একেবারেই খালি হাতে ফিরেছেন। তবে এই ছবির অভিনেত্রী লেডি গাগাকে একেবারেই নিরাশ করেনি অস্কার। তিনি সেরা অভিনেত্রী না হতে পারলেও যে গানের জন্য আজ তিনি লেডি গাগা, সে গানই তাকে পুরস্কার এনে দিয়েছে। ‘এ স্টার ইজ বর্ন’ সিনেমার ‘শ্যালো’ গানের জন্য সেরা অরিজিনাল সং বিভাগে সেরা হয়েছেন গাগা। ‘স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স’ পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির অস্কার।

ঋতুস্রাব নিয়ে ভারতীয় উপমহাদেশে এখনো রয়েছে নানা ছুৎমার্গ। কিন্তু ঋতুস্রাব নিয়ে ভারতে তৈরি একটি তথ্যচিত্র জিতে নিয়েছে অস্কার। ৯১তম অস্কার পুরস্কারের মঞ্চে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার পেয়েছে রায়কা জেতাবচি পরিচালিত ‘পিরিয়ড, অ্যান্ড অব সেনটেন্স’ ছবিটি। ২৫ বছর বয়সী রায়কা জেতাবচি পরিচালিত ‘পিরিয়ড, অ্যান্ড অব সেনটেন্স’ ঋতুস্রাব নিয়ে কুসংস্কারের বিরুদ্ধে উচ্চস্বর। ছবিটি প্রযোজনা করেছেন গুনিত মোঙ্গা। টুইটারে প্রযোজক গুনিত মোঙ্গা অস্কার জয়ের খবর দিয়েছেন। লিখেছেন, ‘আমরা জিতেছি! এই পৃথিবীর প্রত্যেক মেয়ে... জেনো, তোমরা ঈশ্বর... মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি।’ পুরস্কার গ্রহণের পর ইরানীয়-মার্কিন নির্মাতা রায়কা জেতাবচি বলেছেন, ‘ভাবতেই পারছি না, ঋতুস্রাব নিয়ে তৈরি কোনো চলচ্চিত্র অস্কার পেতে পারে।’ দিল্লির অদূরে হাপুর নামক একটি গ্রামে এই তথ্যচিত্রের শ্যুটিং হয়েছে। বাস্তবের এক ‘প্যাডম্যানকে’ নিয়ে এ ছবি নির্মিত হয়েছে।

কয়েক মাস আগে রুপালি পর্দায় প্রায় একই বিষয়ের ওপর নির্মিত অক্ষয় কুমার, রাধিকা আপ্তে অভিনীত ‘প্যাডম্যান’ বেশ জনপ্রিয় হয়েছিল।

একনজরে এবারের অস্কার জয়ী

সেরা ছবি : গ্রিন বুক

সেরা অভিনেত্রী : অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

সেরা অভিনেতা : রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)

সেরা সহ-অভিনেত্রী : রেজিনা কিং (ইফ বিলে স্ট্রিট ক্লাউড টক)

সেরা সহ-অভিনেতা : মাহেরশালা আলি (গ্রিন বুক)

সেরা পরিচালক : আলফাঁসো কুয়েরাঁ (রোমা)

সেরা চিত্রনাট্য : গ্রিন বুক (নিক ভ্যালিলোঙ্গা, ব্রায়ান কুরি, পিটার ফ্যারেলি)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াকটেল, ডেভিড র‌্যাবিনোউইটজ, কেভিন উইলমট, স্পাইক লি)

সেরা অ্যানিমেটেড ফিচার ছবি : স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স

সেরা বিদেশি ভাষার ছবি : রোমা (মেক্সিকো)

সেরা প্রামাণ্যচিত্র : ফ্রি সলো

সেরা গান : শ্যালো (এ স্টার ইজ বর্ন/লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্টনি রসোম্যান্ডো, অ্যান্ড্রু ওয়াট)

সেরা সংগীত : ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরেনসন)

সেরা প্রোডাকশন ডিজাইন : ব্ল্যাক প্যান্থার (হ্যানা বিকলার, জ্যে হার্ট)

সেরা পোশাক ডিজাইন : ব্ল্যাক প্যান্থার (রুথ ই কার্টার)

সেরা চিত্রগ্রাহক : রোমা (আলফাঁসো কুয়েরাঁ)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : ফার্স্ট ম্যান (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রিস্টান মাইলস, জেডি সোয়াম)

সেরা রূপসজ্জা : ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিস্কো, প্যাট্রিসিয়া ডিহ্যানি)

সেরা শব্দ সম্পাদনা : বোহেমিয়ান র‌্যাপসোডি (জন ওয়ারহার্স্ট, নিনা হার্টস্টোন)

সেরা সাউন্ড মিক্সিং : বোহেমিয়ান র‌্যাপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন, জন কাসালি)

সেরা চলচ্চিত্র সম্পাদনা : বোহেমিয়ান র‌্যাপসোডি (জন অটম্যান)

সেরা অ্যানিমেটেড শর্ট : বাও

সেরা ডকুমেন্টারি শর্ট : পিরিয়ড, অ্যান্ড অব সেনটেন্স

সেরা লাইভ অ্যাকশন শর্ট : স্কিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত