২০২০ সালের ডিসেম্বরে মেট্রোরেলের কাজ শেষ হবে : কাদের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৯ এএম

মেট্রোরেল নির্মাণ প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের ২৫০০ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ দশমিক ১৯৫ কিমি ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের জন্য পরিষেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে। ১৯৭টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছে।

আগামী এপ্রিলে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১ দশমিক ৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত