ঢাকাসহ আশপাশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ এএম

ঢাকাসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪ দশমিক ১। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, আগারগাঁও থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এলাকাটি গাজীপুর-নরসিংদী সীমানায়।

ভূমিকম্প মাত্র ২ সেকেন্ড স্থায়ী ছিল। ঢাকার বিভিন্ন এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি জেলাতেও এটি অনুভূত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত