রিজার্ভ ডেতে গাজী গ্রুপ-দোলেশ্বর ম্যাচ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩০ পিএম

বৃষ্টির কারণে প্রিমিয়ার টি-টোয়েন্টি টোর্নামেন্টে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। ‘ডি’ গ্রুপের ম্যাচটি নেওয়া হয়েছে রিজার্ভ ডেতে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল বিকেল সাড়ে পাঁচটায়। কিন্তু তার আগে থেকেই শুরু হয় বৃষ্টি।

এই গ্রুপের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর হেরেছে বিকেএসপির কাছে। সুপার ওভারে গড়িয়েছিল ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ হারায় বিকেএসপিকে। তাতে দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট বিকেএসপির। আর এক ম্যাচে ২ পয়েন্ট গাজীর। দোলেশ্বর কোনো পয়েন্ট পায়নি।

গাজী ও দোলেশ্বরের মধ্যকার ম্যাচে গাজী জিতলে সেমিফাইনালে চলে যাবে তারা। আর দোলেশ্বর জিতে গেলে তিন দলের পয়েন্টই হয়ে যাবে সমান। সে ক্ষেত্রে আসবে রানরেটের হিসাব।

এই গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পাওয়া দল মুখোমুখি হবে ‘সি’ গ্রুপ থেকে সেমিতে ওঠা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। ১ মার্চ সাড়ে ৬টায় মুখোমুখি হবে দলটি। একই দিন বেলা ২টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত