যে কারণে বলিউড ছেড়ে তারকারা সব সুইজারল্যান্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৩ পিএম

ভারতের তারকারা সবাই ভিড় করছেন সুইজারল্যান্ডে। শাহরুখ থেকে রনবির, কারান, মালাইকা, আলিয়া- সবাই এর মধ্যে পৌঁছে গেছেন সুইজারল্যান্ড।  
ভারতীয় বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বিয়ে পূর্ব অনুষ্ঠানে বুধবার পর্যন্ত অনেক তারকাই রয়েছেন সুইজারল্যান্ড। 
বরফে ঘেরা সুইজারল্যান্ডের সেন্ট মরিজ শহরে চলছে এ অনুষ্ঠান। দারুণ শীতেই সেখানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বলি তারকাদের।
আকাশ আম্বানির এ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে আলিয়াকে নিয়ে পৌঁছেছেন রণবীর কাপুর। অনুষ্ঠানের ফাঁকে একান্তে আলিয়ার সঙ্গে সময় কাটাতে দেখা গেল রনবিরকে। 
সেই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আলিয়া ও রণবীর দুজনকেই সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত