ইংল্যান্ডের রেকর্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪ পিএম

উইন্ডিজের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল ইংল্যান্ড। অধিনায়ক ইয়ুন মরগান ও জস বাটলারের জোড়া সেঞ্চুরিতে চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটে ৪১৮ রান তুলেছে ইংল্যান্ড। মরগান মাত্র ৮৮ বলে ১০৩ রান করেন। বাটলার ছিলেন আরও দুর্ধর্ষ। মাত্র ৭৮ বলে ১২ ছক্কা ও ১৩ চারে ১৫০ রান করেন তিনি। দুজনের চতুর্থ উইকেট জুটিতে এসেছে ২০৪ রান। এছাড়া ওপেনার হেলস ৮২ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত