বাজারে এখন টমেটো ও কাঁচামরিচ সহজে পাওয়া যাচ্ছে। এ সময় ঘরে তৈরি করে নিতে পারেন কয়েক রকম সস। আজ জেনে নিতে পারেন গ্রিন চিলি সস তৈরির প্রণালি। রেসিপি দিয়েছেন দিলরূবা বেগম ফ্যান্সি।
উপকরণ: কাঁচামরিচ ২৫০ গ্রাম, সিরকা ২ কাপ, চিনি ১ কাপ, লবণ সিকি চা চামচ, বিট লবণ স্বাদমতো, রসুন বাটা ১ টেবিল চামচ, সাইট্রিক এসিড ১ চা চামচ, সোডিয়াম বেনজোয়েট সিকি চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।
তৈরি প্রণালি:
১. কাঁচামরিচ বিচি ছাড়া সিরকা দিয়ে বেটে তারের ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
২. কর্নফ্লাওয়ার, সোডিয়াম বেনজোয়েট ছাড়া বাকি সব চুলায় দিয়ে রান্না করুন।
৩. সিরকায় কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে নেড়ে মেশান।
৪. সসের মতো ঘন হলে নামিয়ে ফেলুন। এরপর সোডিয়াম বেনজোয়েট মিশিয়ে দিন।
