সুচিত্রা সেনকে নিয়ে মেলায় সুইটি ও প্রতীক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৮ পিএম

কিছু ব্যক্তি নিজের সত্তা এমনভাবে ছড়িয়ে দিতে পারেন যে সবার কাছে তিনি ব্যক্তি ছাপিয়ে একটি প্রতিষ্ঠান হয়ে ওঠেন। তেমন একটি নাম সুচিত্রা সেন।

উম্মুল ওয়ারা সুইটি এবং প্রতীক ইজাজের যৌথভাবে একটি বই প্রকাশ করেছে শুদ্ধ প্রকাশ প্রকাশনী। তাদের সম্পাদনায় এসেছে বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘সূর্যতপা সুচিত্রা’। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৩৯৮ নম্বর স্টলে। বইটির মূল্য ৪৫০ টাকা।

সুচিত্রা সেনের শৈশব-কৈশোর, বিয়ে-ঘর-সংসার, বিচ্ছেদ, চলচ্চিত্র, অন্তরাল, নির্মোহ জীবন- সবকিছুই গল্প; গল্পের মতো; বাস্তব সত্য। একসঙ্গে এত আলোড়িত নিস্তরঙ্গ জীবন বোধ হয় কেবল সুচিত্রা সেনেরই। তাই এই বই সুচিত্রা সেনের জীবনের ছোট ছোট গল্প।

প্রয়াণের পর সুচিত্রা সেনকে নিয়ে যারা বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, সে লেখাগুলোও রয়েছে বইয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত