বাংলাদেশে ২০১৩ সালে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন’ হয়েছে। এতে সন্তানের আয়ের ১০ শতাংশ বাবা-মায়ের জন্য রেখে দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে বাবা-মায়ের কোনো অভিযোগ প্রমাণিত হলে জরিমানা হিসেবে এক লাখ টাকা এবং জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড। নেপালেও নতুন আইন হয়েছে। যেখানে বলা হয়েছে, মোট আয়ের ৫ থেকে ১০ শতাংশ ব্যাংকে জমা রাখতে হবে বাবা-মায়ের জন্য। সব ধর্মেই মা-বাবার সেবা করার কথা বলা হয়েছে।
অথচ এই যুগে আজ তাদের থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। কিন্তু কেন? মা-বাবা যে সেখান থেকেও চিন্তা করেন সন্তান ঠিক আছে কি না, ঠিকভাবে খাচ্ছে কি না। সেখান থেকে তারা আশা করেন, সন্তানকে একটু দেখবে, সন্তান তাদের দেখতে আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে তা হয় না। দেখা যায়, বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার পর কোনো খোঁজখবরও রাখে না। আমাদের এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। জন্মদাত্রী মা এবং জন্মদাতা বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবেন? তারা কেন সন্তানের সঙ্গে থাকতে পারবেন না? মা-বাবার আশ্রয়স্থল হোক সন্তানের ঘর, কোনো বৃদ্ধাশ্রম নয়।
মশিউর রহমান আবির, সাকিবুর রহমান আলভি ও সজীব সেন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র
