তরীকূল মামুন তরীর প্রথম উপন্যাস ‘সমীকরণ’ এ বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বই সম্পর্কে লেখক বলেন, ‘জীবনের প্রথম বই নিজের মতো এক্সপেরিমেন্ট করে লিখেছি। এক্সপেরিমেন্ট কতটা সফল হয়েছে পাঠক বলতে পারবে।’ ‘সমীকরণ’ বইটি আমার শিক্ষাসফর নিয়ে লেখালেখি। সফরের ভুলত্রুটি একান্তই আমার। কিন্তু সফরটা যারা পড়বেন, জানবেন, তাদেরও বটে।’
বই সম্পর্কে লেখক আরও বলেন, ‘গল্পটি কিছু গল্পহীন মানুষের। গল্পটি এই শহরের, এই চেনা চলমান ঢাকার। গল্পটি নাগরিক জীবনের। মুখোশ ও মুখোশবিহীন জীবনের। যেই জীবনে আনন্দ ও বেদনা রেললাইনের দুটো সমান্তরাল পাতের মতো চলে। গল্পটি জীবনের সরল অঙ্কে বড্ড অমিলে ভরা সমীকরণের।’
এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি শুভ্র সরকারের ‘ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল’ কাব্যগ্রন্থ। এটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বইটির প্রকাশক চৌধুরী ফাহাদ বলেন, ‘এটি অমার প্রথম বই। বইটিতে কিছু জায়গায় পাঠককে মুগ্ধ করবে, ‘নদীর গালের টোল পার হলে আমাদের বাড়ি।/যেখানে জল এবং জালের পার্থক্য জানতে কেউ কেউ বেছে নেয় মাছের জীবন।’ এ ধরনের কিছু উপলব্ধি আছে বইটিতে। বই সম্পর্কে শুভ্র সরকার আরও বলেন, ‘আমি কোনো কিছু দিয়েই অনুপ্রাণিত হয়ে কবিতায় আসিনি। কীভাবে কবিতায় এসেছি সেটা সচেতনভাবে জানি না।’ ইয়ার ইগনিয়াসের কবিতার বই ‘হারমিসের বাঁশি’। বই সম্পর্কে ইয়ার ইগনিয়াস বলেন, ‘এটি আমার প্রথম কবিতার বই। কবিতাগুলোতে মানুষের জীবনের এক সুখী নৃশংসতা তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি রয়েছে প্রেমের শাশ^ত প্রকাশও। তবে সবকিছু শেষে আমার এই বইয়ে মুখ্য হয়ে উঠেছে সময়, এখনকার সময়।’
