ডিমের চেয়েও অধিক প্রোটিন রয়েছে এসব খাবারে

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১০:৪৮ এএম

অনেকেরই ধারণা, ডিমই প্রোটিনের সবচেয়ে ভালো্ উৎস। এটি পুষ্টি উপাদান ও আধুনিক ডায়েটের জন্য খুবই উপযোগী। এটি দামে যেমন সস্তা, তেমনি খাওয়ার উপযোগী করাও সহজ। ওজন কমানোর ডায়েট হিসেবে ডিম খুবই কার্যকরী এবং প্রোটিনের ভালো উৎস। কিন্তু আপনি জানেন কি বাজারে এমন কিছু খাদ্য রয়েছে যেগুলোতে ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে।

ডিমের চেয়ে বেশি প্রোটিন রয়েছে এমন কিছু খাবারের তালিকা নিচে দেওয়া হলো-

১. সয়াবিনে কম চর্বি এবং উচ্চমাত্রায় ভিটামিন সি, প্রোটিন এবং ফলিত রয়েছে। এতে প্রচুর ক্যালসিয়াম, ফাইবার, আয়রন ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাসিয়াম রয়েছে। এক বাটি রান্না করা সয়াবিনে ২৮ গ্রাম প্রোটিন রয়েছে।

২. টক দই: সাদা টক দইয়ে পুষ্টি উপাদান এবং বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি স্ন্যাকস হিসেবে বেশ জনপ্রিয় যা দীর্ঘ সময় পেট ভরা রাখে। পরিবেশন করা চর্বিমুক্ত টক দইয়ে ১২ থেকে ১৭.৩ গ্রাম প্রোটিন রয়েছে।

৩. কুমড়োর বিচি: বিচি জাতীয় খাবারকে উচ্চমাত্রার প্রোটিন তালিকা থেকে বাদ দেওয়া যায় না। কুমড়োর বিচি ম্যাগনেসিয়ামের ভালো উৎস, কিন্তু এতে প্রচুর প্রোটিনও পাওয়া যায়। ৩০ গ্রাম কুমড়োর বিচির মধ্যে ৯ গ্রাম প্রোটিন রয়েছে।

৪. কুইনো: গ্লুটেন মুক্ত কুইনো বিচিতে প্রয়োজনীয় সকল প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে। এতে চর্বি জাতীয় উপাদান কম রয়েছে এবং ওজন কমানোর ভালো খাবার এটি। এক কাপ রান্না করা কুইনো বিচিতে ৮ গ্রাম প্রোটিন রয়েছে।

৫. কটেজ চিজ: এতে কম ক্যালরি এবং উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে। বাড়িতে তৈরি কটেজ চিজে প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। ১০০ গ্রাম পনির বা কটেজ চিজে ২৩ গ্রাম প্রোটিন রয়েছে, যা ডিমের চেয়ে বেশি।

৬. আলমন্ড বাটার: ৫০ গ্রাম আলমন্ড বাটারে ১০ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এটি পিনাট বাটারের চেয়ে স্বাস্থ্যকর। এতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত