কে হচ্ছেন ‘হেরা ফেরি থ্রি’র নায়িকা?

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১২:২০ পিএম

বলিউডে কমেডি সিনেমার সাফল্যে আরেকটি পালক যোগ করেছে ‘টোটাল ধামাল’। এতে বোঝা গেল, ভারতীয় দর্শক কমেডি ছবি বেশ পছন্দ করেন। সে ধারাবাহিকতায় হিট কমেডি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি নির্মিত হচ্ছে।

অতীতেও কমেডি ছবি করে অসামান্য সাফল্য পেয়েছেন পরিচালকরা। ‘ধামাল’ সিরিজের নির্মাতা ইন্দ্র কুমার তাদের অন্যতম।

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘হেরা ফেরি থ্রি’ নিয়ে আসছেন ইন্দ্র কুমার। ২০২০ সালের নতুন সিক্যুয়েলেও থাকবে আগের তিন অভিনেতা অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল।

এর আগে যদিও অভিনেতা বদলের খবর শোনা গিয়েছিল। কিন্তু এবার ইন্দ্র কুমার নিজেই জানালেন, তিন তারকা অভিনয় করতে সম্মত হয়েছেন।

২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনার ‘হেরা ফেরি’ বলিউডের অন্যতম হিট কমেডি ছবি। এবারের পর্বে হাল ধরছেন ইন্দ্র কুমার।

এই সিরিজের তৃতীয় ছবি নিয়ে কথা বলতে গিয়ে ইন্দ্র কুমার জানিয়েছেন, “আমি খুশি যে পছন্দের তিন অভিনেতা একসঙ্গে পর্দায় ফিরছেন। এ বছরের শেষে এই ছবির কাজ শুরু হবে। আপাতত স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। আসলে শেষ কয়েক মাস ধরে ‘টোটাল ধামাল’ নিয়ে খুব ব্যস্ত ছিলাম।”

‘হেরা ফেরি’র দ্বিতীয় কিস্তি ছিল ‘ফির হেরা ফেরি’। ২০০৬ সালে মুক্তি পায় ছবিটি। একটি ব্যবসায়িকভাবে সফল।

সিরিজের প্রথম সিনেমায় নায়িকা ছিলেন টাবু। দ্বিতীয়টিতে অভিনয় করেন বিপাশা বসু ও রিমি সেন। তবে তৃতীয় কিস্তির নায়িকা কে হচ্ছেন এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত