ময়মনসিংহ শহরের হোটেল আমির ইন্টারন্যাশনালে গতকাল শনিবার শুরু হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার দুদিনব্যাপী আবাসন মেলা। রূপায়ণ গ্রুপের উপদেষ্টা নাট্যব্যক্তিত্ব এম এ কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইকরামূল হক টিটু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ন হাউজিং এস্টেটের সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম, ম্যানেজার মো. ফয়সাল হক, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ অন্যরা। এই মেলার মাধ্যমে ময়মনসিংহবাসী তাদের পছন্দ অনুযায়ী প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার সম্পর্কে জানতে ও প্রি-বুকিং দিতে পারছেন।
×
