কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:২৫ পিএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে  দুই জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত মো. মোয়াজ্জেম হোসেন ও জাকের পার্টি মনোনীত জুয়েল কবীর। মনোনয়নপত্র বাছাই শেষে জাকের পার্টির চেয়ারম্যান প্রার্থী জুয়েল কবীরের মনোনয়পত্র বাতিল হয়ে যায়। ১২ ডিজিটের টিআইএন সনদের কপি এবং সম্পদ বিবরণীতে সর্বশেষ আয়কর রিটার্নের রসিদের কপি জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। এ জন্য এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মো. মাকসুদ-উল আলম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত